Top News

ও হাজার বেলী


ও হাজার বেলী

মাহফুজা আক্তার এম.এ.কে



ও হাজার বেলী

মাহফুজা আক্তার এম.এ.কে


তোমার নেশায় মগ্ন হয়েছি

কখন ফুটিবে তুমি বলো প্রিয়,

জলদি ভুবন মাঝে ফুটে তুমি

এই হৃদয়ের গাঢ় ঘ্রাণ নিও !


ও হাজার বেলী তোমারই নেশা

এই হৃদয়কে করে দিশেহারা,

তাইতো যত্নে চোখের খেয়ালে

তোমাকে আগলে দিই যে পাহারা!


আর নিও না'কো সময় কালকে

ওগো সুবাসিত ফোঁটো গো জলদি,

তোমার তরেই ঝরে বরিষণ

শুষ্ক হয়েছে ভরপুর নদী !

Post a Comment

Previous Post Next Post